সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৮টির বা ১৮ দশমিক ২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৮ দশমিক ৭১ শতাংশ, গোল্ডেন সনের ৭ দশমিক ০৩ শতাংশ, এপেক্স ফুডসের ৬ দশমিক ২১ শতাংশ, লাভেলোর ৫ দশমিক ৬৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৫ দশমিক ৫৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫ দশমিক ৩৬ শতাংশ, জিকিউ বলপেনের ৫ দশমিক ২৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৫ দশমিক ১৮ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৫ দশমিক ০৪ শতাংশ বেড়েছে।

দর হারানোর শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট