বিয়ে নিয়ে উদ্বেগে ভুগছিলেন মালালা, কিন্তু কেন

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২০:১২

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই কয়েকদিন আগেই বিয়ে করেছেন। গত জুলাইতে মানুষ কেন বিয়ে করে এই প্রশ্ন তুলে আলোচিত হয়েছিলেন তিনি। পরে বিয়ে করায় মানুষের সমালোচনার মুখেও পড়েন মালালা। এবার জানা গেলো, বিয়ে নিয়ে উদ্বেগে ছিলেন তিনি। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিবিসির অ্যান্ড্রু মার শোতে এ তথ্য জানান মালালা। তিনি বলেন, বিশ্বের অনেক মেয়ে আছে যারা বাল্যবিবাহ এবং বিবাহবিচ্ছেদের খবর জানছে। ক্ষমতার ভারসাম্যহীনতাও তারা দেখছে। আমার মূল্যবোধ বুঝতে পারে এমন একজন স্বামী পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি।

তার স্বামী আসার মালিক ক্রিকেটের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার।

ইত্তেফাক/এসএ