সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২০:৫৯

রাজধানীর সায়েদাবাদে আওয়াল আমিরুল মোটরপার্টস মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ‘মেল হাই ডিফেন্ডেসি ইউনিটে (এইচডিইউ)’ চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্বনাথ দত্ত (৬৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন সাংবাদিকদের জানান, শনিবার দগ্ধ ৬ জন এসেছিল। আজ রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিশ্বনাথ দত্ত মারা যান। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে আবুল কালামের ৮০ শতাংশ, শামসুদ্দিন ও রিপনের ৬০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, কবিরের ৮৫ শতাংশ এবং রবিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আনা হয়।

দগ্ধরা হলেন- আবুল কালাম (৫০), শামসুদ্দিন রবিন (৪০), রিপন (৪৫) শফিকুল ইসলাম (৪০), বিশ্বনাথ (৬৫) ও কবির (৩৮)।

ইত্তেফাক/এনঅ