ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে টিকা প্রদান শুরু

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬:২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর জন্য ফাইজার টিকা প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) শহরের বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজে টিকা প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। 
 
টিকা প্রদান কার্যেক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এসময় সিভিল সার্জন মো. একরামউল্লাহ উপস্থিত ছিলেন। 

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান চলবে। জেলার ৯টি উপজেলায় প্রায় ১৬ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথম ডোজ ফাইজার টিকা দেওয়া হবে। পরীক্ষার পর ২য় ডোজ দেওয়া হবে।

ইত্তেফাক/ইআ