মা হওয়ার পর বিয়ের পিঁড়িতে অভিনেত্রী পূজা

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮:২০

গায়ে গলুদ, মেহন্দি, নাচ-গানে সাত পাক ঘুরলেন কলকাতা বাংলা সিনেমার নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভার্মা। বিয়েতে বিশেষ অতিথি তাদের এক বছরের সন্তান কৃশিব। তাদের বিয়ের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই খাতায় কলমে আইনি বিয়ে সেরেছিলেন পূজা-কুণাল। কিন্তু তাতে মন ভরেনি পূজার। আনুষ্ঠানিক বিয়ের জমজমাটি আমেজ পেতে তাই সোমবার গোয়ার সমুদ্রসৈকতে চার হাত এক হল তাদের।

 পূজার বিয়েতে অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছবি:সংগৃহীত

কলকাতা থেকে অনীক ধর, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনের মতো তারকারাও উপস্থিত ছিলেন তাদের বন্ধুর বিয়েতে। বন্ধুদের ভূমিকা পালনে কোনও খামতি রাখেননি তারা। সময় মতো প্রতিটি মুহূর্তের ছবি পোস্ট করছেন তারা।

কৃশিব কেমন ছিল গোটা বিয়েতে? বাবা-মায়ের বিয়ের দেখার সুযোগ কত জন আর পায়? এর আগেই ভারতীয় একটি গণমাধ্যমকে পূজা বলেছিলেন, ‘ছোটবেলায় অভিযোগ ছিল, মা-বাবা কেন বিয়েতে আমায় নিমন্ত্রণ করেনি? কৃশিবের অন্তত এই আক্ষেপ থাকবে না।’’

পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভার্মা।

পূজা এবং কুণাল তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করে ভালবাসা জানিয়েছেন। কুণাল হিন্দি গানের পংক্তি ধার করে লিখেছেন, ‘বন গেয়ি তু মেরি রানি’। 

অন্য দিকে পূজার কলমে, ‘আবারও নব দম্পতি আমরা।’ পাশে কুণালের নাম উল্লেখ করে লিখলেন ‘পতিদেব’।

ইত্তেফাক/বিএএফ