রাজধানীর কোতয়ালী থানা করা দুর্নীতির পৃথক পাঁচ মামলায় ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) সার্ভেয়ার, কানুনগোসহ সাত কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
আসামিরা হলেন অতিরিক্ত ভূমি অধিগ্রহন কর্মকর্তা পরমান্দ পাল, সার্ভেয়ার ওয়াসিম খান, সার্ভেয়ার মজিবুল হক, সার্ভেয়ার আফজাল হোসেন, সার্ভেয়ার ওয়াসিম খান, কানুনগো চৌধুরী গোলাম মর্তুজা ও সাবেক সার্ভেয়ার কবির হোসেন।
এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আইনজীবী মোহাম্মাদ মাসুম মিয়া জামিন আবেদন করেন। এসময় দুদকরে আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: দুই গ্রুপের সংঘর্ষ: জবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
মামলা সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিশ্বাসভঙ্গ প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ভূমিকে ব্যক্তি মালিকানাধীন অধিগ্রহণভূক্ত ভূমি দেখিয়ে ক্ষতিপূরণের নামে সরকারি কোটি কোটি টাকা উত্তলোন করে আত্মসাৎ করেন।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত বছরের ২৯ নভেম্বর রাজধানীর কোতয়ালী থানায় পৃথক পাঁচ মামলা করেন।
ইত্তেফাক/কেআই
