বিশ্বে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০১:৫৪

শীতের আগমনের মধ্যে আবারো বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ সংখ্যা বাড়ছে। ইউরোপ ও আমেরিকা জুড়ে এই সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। করোনার সংক্রমণ নিয়ে বেশ শঙ্কায় বিশ্ব সংস্থাও।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী ২৫ কোটি ৪৮ লাখ লোক করোনা সংক্রমিত হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৫৫ হাজার ৯৪৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তবে এই সংখ্যা বুধবারের চেয়ে কম, বুধবার একদিনে ৬ লাখ ৩ হাজার ১৫৬ জন আক্রান্ত হয়েছে। অক্টোবরের শুরু থেকে বেশীর ভাগ দৈনিক সংক্রমণের চেয়ে এই সংখ্যা বেশী।

জার্মানি,অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস সহ ইউরোপিয়ান দেশগুলো গত বছর করোনা শুরুর  পরে সাপ্তাহিক হিসাবে সর্বোচ্চ করোনার সংক্রমণের একটি নতুন ওয়েব অনুভব করছে। হু’র এক প্রতিবেদনে দেখা যায়, ৮ থেকে ১৪ নভেম্বর মধ্যে বিশ্বব্যাপী নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে, এরমধ্যে ২১ লাখ ইউরোপিয়ান ইউনিয়নে সংক্রমিত হয়েছে। 

জার্মানিতে সংক্রমণ বাড়ছে, মহামারি শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো সংক্রমণ ৬৫ হাজার ছাড়িয়েছে। সাতদিনের করোনার আক্রান্তের হার বেড়ে প্রতি ১ লাখে ৩৩৬.৯ জন দাঁড়িয়েছে। 

ইত্তেফাক/এএইচপি