করোনা সংক্রমণের হার কমতেই আবার বিদেশে টিকা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। গত কয়েকমাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে টিকা রপ্তানি করা হবে। বাংলাদেশ সহ আরও চার দেশে আবারও করোনাভাইরাসের টিকা রপ্তানি করতে চলেছে ভারত।
ভারতের মানুষকে দ্রুত টিকা দিতে দীর্ঘদিন রপ্তানি বন্ধ রেখেছিল মোদী সরকার। কিন্তু আবার রপ্তানি শুরু হতে চলেছে। বাংলাদেশ ছাড়া মায়ানমার, নেপাল ও ইরানে টিকা রপ্তানি করা হবে। মূলত করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়তেই এপ্রিল-মে মাসে টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। আট মাসে ভারতে ১০০ কোটির কাছাকাছি মানুষকে টিকা দেওয়ার পর এখন ওই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে।
