খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে চট্টগ্রামে অনশন 

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১১:৩৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে গণঅনশন শুরু হয়েছে। আজ শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানা গেছে।

শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কালামিয়া বাজার লিজা গার্ডেনে কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এটা অমানবিক। আমরা অবিলম্বে তার জীবন রক্ষার জন্য বিদেশে পাঠাতে দাবি জানাচ্ছি। বিদেশ পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রীর জীবন বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানাই।

ইত্তেফাক/কেকে