সৌদি আরবের পাঁচটি শহরে ১৪টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শহরগুলো হচ্ছে, জেদ্দা, রিয়াদ, আবহা, জিজান এবং নাজরান। তবে তাদের দাবিতে কিছু অসামঞ্জস্যতা রয়েছে। শনিবার (২০ নভেম্বর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন। তবে এতে জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দরের ভুল নাম এবং কিং খালিদ ঘাঁটির ভুল অবস্থান উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে। এছাড়া সৌদি আরব লক্ষ্য করে ছোড়া অপর একটি ড্রোন ইয়েমেনের আকাশেই ধ্বংস করা হয়েছে। গোষ্ঠীটির দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে এবং তা ইয়েমেনের ভেতরে পড়েছে।
