ভারতে কৃষি আইন আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালানোর ঘোষণা

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৯:২২

ভারতের রাজধানী দিল্লির সীমান্তে অবস্থানকারী কৃষকরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানিয়েছে, নতুন কৃষি আইন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আগ পর্যন্ত অবস্থান চলবে। রবিবার (২১ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এই মাসের শেষে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেই আনুষ্ঠানিকভাবে আইন প্রত্যাহার করা হবে। বুধবার আইন প্রত্যাহারের জন্য মন্ত্রিসভা অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ২৯শে নভেম্বর।

এর আগে, গত শুক্রবার জাতির কাছে ক্ষমা চেয়ে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আইন বাতিলের দাবিতে গত একবছর ধরে আন্দোলন করছিলেন দেশটির কৃষকরা। 

ইত্তেফাক/এসএ