ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআরসি) দক্ষিণ কিভু প্রদেশে থেকে ৮ চীনা নাগরিককে অপহরণ করা হয়েছে। স্বর্ণের খনিটি মূলত মুকেরা এলাকায়। এটি চীনা কোম্পানি বেয়ন্ড মাইনিং-এর। রবিবার (২১ নভেম্বর) কঙ্গোলিজ সংবাদ মাধ্যমে এমন তথ্য জানানো হয়।
রাশিয়ান সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, রবিবার (২১ নভেম্বর) সকালে অজ্ঞাত ব্যক্তিরা এই হামলা চালায়। তাদের প্রতিরোধে সামরিক বাহিনী পাল্টা গুলি চালায় এবং দুর্ভাগ্যবশত, তাদের মধ্যে একজন নিহত হয় এবং অন্য একজন গুরুতর আহত হয়।
মুকেরা এলাকার নাগরিক সমাজের প্রধান ক্রিস্টোফ বোনানি অ্যাকচুলাইট নিউজ আউটলেটকে জানিয়েছেন, সোনার খনি হামলায় ৮ চীনা নাগরিককে অপহরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
