ব্যবসায়ীনেতাদের সামনে ভাষণ দিতে দিতে হঠাৎ খেই হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সামনে কাগজে নোট রাখা ছিল, তিনি এগুলো এলোমেলো করে ফেলেন। সোমবার (২২ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, তখন পরিস্থিতি সামলাতে নিজের একটি সাম্প্রতিক ভ্রমণের গল্প বলা শুরু করেন জনসন। পেপ্পা পিগ থিম পার্কে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানকার মজার অভিজ্ঞতার কথা বলেন তিনি।
খেই হারানোর একবার মেজাজ হারিয়ে জনসন বলেন, ব্লাস্ট ইট। এরপর কয়েকবার বিড়বিড় করে দুঃখ প্রকাশ করেন। খেই হারানোর সময় তিনি উত্তর ইংল্যান্ডের কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ড্রাস্টি নিয়ে কথা বলছিলেন।
