ফের ট্রেনে পাথর নিক্ষেপ, স্ত্রীসহ প্রবাসী গুরুতর আহত

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২০:৪৩

ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় প্রবাসী আব্দুল করিম সোহেল ও তার স্ত্রী রেবিনা আক্তার সুমি (২২) গুরুতর জখম হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ রেলস্টেশন পার হওয়ার পর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। আব্দুল করিম সোহেল ও তার স্ত্রী রাজশাহী মহানগরীর চারখুটা নতুন হড়গ্রামের বাসিন্দা।

আব্দুল করিম সোহেল অভিযোগ করেন, বাংলাদেশ এমন ঘটনা প্রায়ই ঘটলেও অভিযুক্তদের  বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। তারা গুরুতর আহত হলেও ট্রেন কর্তৃপক্ষর প্রাথমিক চিকিৎসার উদ্যোগ নেয়নি। এমনকি প্রাথমিক চিকিৎসার জন্য কোনো ওষুধ পাওয়া যায়নি। তিনি ট্রেনে আহত যাত্রীদের সেবার জন্য চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী রাখার দাবি জানান। 

ইত্তেফাক/ইউবি