‘হাফপাস’-এর দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৯:৫৩ পিএম

বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কয়েকজন ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাস চালকের সহকারীর বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।