‘ভাইব্বা ল কিং’ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫:১১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং ‘ভাইব্বা ল কিং’ এর প্রধান মোহনসহ ৯ জনকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. নাঈম, মো. রুমান, মো. তামিম খাঁন, মো. সজীব, শরীফ ওরফে মোহন, মো. উদয়, মো. শাকিল, মো. নয়ন, মো. জাহিদ। 

র‌্যাব বলছে, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তাদের কিশোর গ্যাং ‘ভাইব্বা ল কিং’ গ্রুপে প্রায়   ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে। মোহনের নেতৃত্বে বিগত দুই থেকে তিন বছর আগে গ্যাংটি গঠন করা হয়। তারা মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, চুরি-ডাকাতি ও আধিপত্য বিস্তার করে আসছে।

ইত্তেফাক/কেকে