সুখবর দিলেন মিম

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬:৫৬

কদিন আগেই হবু বরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নতুন জীবনের শুরুতে এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা। সিনেমার নাম ‘পথে হলো দেখা’। গত শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।

জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল।

ইত্তেফাক অনলাইনকে মিম জানান, এই সিনেমায় তার চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চায়। এক পর্যায়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। এভাবেই গল্পের শুরুটা হয়।

শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন মিম।

মিমের কথায়, এই গল্পের মধ্যে কান্না-হাসি, সুখ-দুঃখসহ অনেক টুইস্ট আছে। আগামী ফ্রেব্রুয়ারির শেষে শুটিং শুরু হবে। গল্পটি আমার ভীষণ ভালো গেলেছে। আশা করি সবারই ভালো লাগবে।

পরিচালক রায়হান জুয়েল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে। সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।

ইত্তেফাক/বিএএফ