রাতে পিএসজির জার্সিতে অভিষেক হচ্ছে রামোসের

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩:০৭

অবশেষে বিশ্বের ফুটবল অনুরাগীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এক সময়কার ‘চিরশত্রু’ লিওনেল মেসি ও সার্জিও রামোস। আজ (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্যারিসের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে রামোসের।

অপেক্ষাটা শুরু হয় মেসি পিএসজিতে আসার পর থেকেই। কিন্তু সার্জিও রামোস ইনজুরিতে থাকায় সেই অপেক্ষার আর অবসান হয়নি। অবশেষে দীর্ঘ প্রতিক্ষা শেষ হতে যাচ্ছে।

পিএসজির জার্সিতে অভিষেকের অপেক্ষায় রামোস

সিটির মাঠে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রামোসকে নিয়েই ম্যানচেস্টারে গিয়েছে পিএসজি। একইদিন দলের স্কোয়াডও ঘোষণা করা হয়। সেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছে রামোসের নাম। খেলবেন নেইমার, এমবাপ্পে সহ দলটির অন্য তারকারাও।

ইত্তেফাক/টিএ