কুমিল্লার চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি (৪ নম্বর) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে র্যাব-১১ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। দুপুরে র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেলকে অফিসে ঢুকে গুলি করে হত্যা করেগুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়। কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে এ মামলা করেছেন।
