খুলনার কিশোর গ্যাং ‘কিং অব রূপসা’, ১০ সদস্য গ্রেফতার 

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:২৩

খুলনা মহানগরী থেকে ‘কিং অব রূপসা’ নামের কিশোর  গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।  মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত  রাতে সদর কোম্পানির কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লে. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে নগরীর রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। 

 র‌্যাব জানায়,  কিং অব রূপসার সদস্যদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৭ বছর।  

 র‌্যাব-৬ অধিনায়ক জানান,  কিশোর গ্যাংয়ের  কাছ থেকে মাদক, ধারালো চাকুসহ নানা ধরনের অপরাধ সংগঠনের কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে। এছাড়া নগরীর বাগমারা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামি মো. মেহেদী হাসান হৃদয় (২০) নামের যুবককেও  গ্রেফতার করা হয়েছে। হৃদয় টুটপাড়া আমতলা এলাকার শেখ নজুল ইসলামের ছেলে। 
 

ইত্তেফাক/এনই