এবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে। কবির খান রাইড শেয়ারিং অ্যাপের যাত্রী ছিলেন। তবে রাইডারকে খুঁজে পাওয়া যায়নি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সিগন্যাল ছাড়লে উত্তর সিটির ময়লার গাড়িটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আহসান কবীর খান রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ময়লার গাড়িটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হন।

‘আমার ভাই মরল কেন?’