উত্তরাঞ্চলজুড়ে ঘন কুয়াশা আর শীত। শীতকে তোয়াক্কা না করে ভোর থেকেই মাঠে লাঙল চষছেন কৃষকরা। আলু লাগানোর মৌসুম শুরু হয়েছে। তাই এভাবেই জমি আলু লাগানোর জন্য উপযুক্ত করে তুলছেন তারা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলার বড়আমগাছি গ্রাম থেকে ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন।
