নিজের ইচ্ছায় কিছুই করতে পারেন না কিমের স্ত্রী

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬:৩২

২০০৯ সালে রি সল-জুকে বিয়ে করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কিম জং-কে বিয়ের পর থেকেই সব কিছু পাল্টে যায়।  

রি সল-জু  শিক্ষিত ও ধনী পরিবারের সন্তান। বাবা কলেজের শিক্ষক এবং মা একটি হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের প্রধান। তার এক কাকার মাধ্যমেই উত্তর কোরিয়ার রাজ পরিবারের সঙ্গে পরিচয় তার। কাকা সেনা উপদেষ্টা ছিলেন। বিয়ের পর জীবন অনেকটাই পাল্টে যায় রি-র। তিনি নিজের ইচ্ছাতে এখন আর কিছুই করতে পারেন না।

কিমের সঙ্গে তার স্ত্রী।

কী পরবেন, কী খাবেন, কীভাবে সাজবেন— সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই রি-র। সবই কিম ঠিক করে দেন। রি-কে কখনো প্রকাশ্যে একা দেখা যায় না। স্বামী কিমের অনুমতি মিললে তবেই তিনি বাড়ি থেকে বার হতে পারেন। এমনকি তার সন্তানদেরও প্রকাশ্যে আসার অনুমতি নেই।

অন্যান্য দেশের ফার্স্ট লেডিরা বিভিন্ন অনুষ্ঠানে যান। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। এ রকম কোনো  কিছুতেই রি-কে দেখা যায় না। বিয়ের আগে দেশ-বিদেশে গেছেন রি। চীনে তিনি পড়াশোনা করেছেন। কিন্তু বিয়ের পর সব পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দেশের বাইরে যাওয়ার অনুমতি নেই।

কিমের সঙ্গে তার স্ত্রী।

২০০৯ সালে তাদের বিয়ে হয়। ২০১০ সালে প্রথম সন্তানের জন্ম। প্রথম সন্তান মেয়ে। দ্বিতীয় সন্তানও মেয়ে। তৃতীয় সন্তান ছেলে।

 

ইত্তেফাক/ইউবি