কালীগঞ্জে দিনমজুরকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২:১৩

ঝিনাইদহে কালীগঞ্জের দীঘিরপাড়া গ্রামে রেজাউল ইসলাম (৩২) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার ভোর ৪ টার দিকে নিহতের নিজ বাসস্থানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান। 

নিহত রেজাউল ইসলাম দীঘিরপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। 

ওসি মাহফুজুর রহমান বলেন, জেলার কালীগঞ্জ উপজেলার দীঘিরপাড়া গ্রামের রেজাউল ইসলাম গত রাতে ঘরে ঘুমিয়ে ছিল। এরপর ভোর ৪ টার দিকে গরুর খাবার দিতে ঘর থেকে বের হলে কয়েকজন ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ধারনা করা হচ্ছে পারিবারিক কিংবা নারী ঘটিত কাড়ণে তাকে হত্যা করা হতে পারে।

ইত্তেফাক/ইআ