সালমানের কাছে বিয়ে করার মতো সময় নেই: আয়ুশ

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৪১

বলিউড তারকা সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা নতুন কিছু নয়। এবার সেই আলোচনায় যোগ দিলেন এই তারকার শ্যালক আয়ুশ শর্মা। সালমানের কাছে বিয়ে করার মতো সময় নেই বলেন মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৭ নভেম্বর) এসব জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সালমানের বোন অর্পিতা খানকে বিয়ে করেছেন আয়ুশ। তিনি সালমানের সঙ্গে অন্তিম সিনেমায় অভিনয়ও করেছেন। তাই শুধু শ্যালক নয়, সহ-অভিনেতা হিসেবেও সালমানকে কাছ থেকে দেখেছেন আয়ুশ। সেই অভিজ্ঞতা থেকেই নিজের মত জানিয়েছেন তিনি।

আয়ুশ বলেছেন, সালমান যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে আমি মনে করি না তার কাছে বিয়ের মতো সময় আছে। তিনি তারমতো করেই সুখে আছেন বলে আমি অনুভব করি। সালমান নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। তার জীবনযাপনের পদ্ধতি অত্যন্ত সহজ।

ইত্তেফাক/এসএ