মুম্বাই হামলার স্মরণে নেপালে মোটরসাইকেল র‍্যালি

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২২:৪৭

ভারতের মুম্বাইতে সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকীতে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে নেপালের জনকপুরধামে একটি মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) এখবর দিয়েছে লেটেস্টলি ডট কম। ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইতে ওই ভয়ংকর হামলা চালায় লস্কর-ই-তাইয়্যেবার জঙ্গিরা।

প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ইউনিটি ক্যাম্পেইনের অধীনে তরুণরা এই র‍্যালি করেছে। মোটরসাইকেলটি স্থানীয় রেলস্টেশন থেকে বের করে ইয়ালি ভানু চক, শিব চক, জনক চক হয়ে জানকী মন্দিরে গিয়ে শেষ হয়। বিক্ষোভের সময় যুবকরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড তুলে বলে, পাকিস্তান সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করছে।

ইত্তেফাক/এসএ