২০২০ সলে দারুণ সারা ফেলেছিল রিয়েলিটি ওয়েব সিরিজ দ্য ফ্যাব্যুলাস লাইফ অফ বলিউড ওয়াইভস। সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল নীলম কোঠারি, মাহি কাপুর, ভাবনা পান্ডে ও সীমা খান, বলিপাড়ার চার তারকা পত্নীকে।
সেই সিরিজে ক্যামিও রোলে দেখা মিলেছে শাহরুখ খান, গৌরি খান,করণ জোহর, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো একঝাঁক তারকার। অন্যধারার এই রিয়েলিটি ওয়েব সিরিজ বেশ পছন্দ করেছিলেন দর্শক। সিরিজের যে নতুন সিজন আসবে গত সিজনেই মিলেছিল তার আভাস। এবার দ্য ফ্যাব্যুলাস লাইফ অফ বলিউড ওয়াইভস সিজন ২ এর টিজার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণ জোহর।
সদ্যই শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় সিজনের শ্যুটিং। নতুন সিজনেও দেখা যাবে পুরনো চার তারকা পত্নীকে। এছাড়াও ক্যামিও রোলে হাজির থাকবেন বলিউডের আরও অনেকেই।
