প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ চলছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১:৪৩

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ চলছে। আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

আজ সকাল ৯টা থেকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিতে থাকেন।

ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার ছয় দিন পর ১৩ নভেম্বর ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে।

ইত্তেফাক/কেকে