যুক্তরাজ্যের বিভিন্ন অংশে ১৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে আঘাত করেছে ঝড় আরওয়েন। এতে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় লাখো মানুষ অন্ধকারে আছে। শনিবার (২৭ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি অ্যানট্রিমে একজনের মৃত্যু হয়েছে। তার গাড়ির ওপর একটি গাছ পড়েছিল। ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের কামব্রিয়ায় আরেকজন নিহত হয়েছেন। ইনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন।
প্রকৌশলীরা স্কটল্যান্ড এবং দক্ষিণ ইংল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু করার জন্য কাজ করছেন। দেশটির ইয়র্কশায়ার ও উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয় নর্দান পাওয়ারগ্রিডের মাধ্যমে। এটা অচল হয়ে পড়েছে।
