২৪ ঘণ্টায় আরও ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:১৯

ডেঙ্গু  আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৭৪ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে  রাজধানী  ঢাকায় ৬১ জন  এবং অন্যান্য বিভাগে ১৩ জন ভর্তি হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪০২ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ হাজার ৭৮ জন ভর্তি হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ হাজার ৫৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা  শেষে  হাসপাতাল থেকে  বাড়ি ফিরেছে। 

 

ইত্তেফাক/ইউবি