চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন। তাই প্লেক্সিগ্লাসের আড়ালে বসেই তিনি প্রধানমন্ত্রী পদে দেশটির বিরোধী দলীয় নেতা পেট্র ফিয়ালাকে নিয়োগ দিয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, সব প্রক্টেটিভ গিয়ার পরে হুইলচেয়ারে বসে এসেছিলেন প্রেসিডেন্ট জেমান। তিনি অন্যান্য সমস্যার জন্য আইসিইউতে থাকার সময় গত সপ্তাহে কোভিড আক্রান্ত হন।
৭৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট প্রচণ্ড ধূমপান এবং মদ্যপান করেন। তিনি ডায়াবেটিসেও ভুগছেন এবং হুইলচেয়ার ব্যবহার করেন। চেক প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট পদটি আলঙ্কারিক তবে সরকার গঠনের সময় তিনি আলোচনায় নেতৃত্ব দেন।
