জবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা, অস্ত্রসহ গ্রেফতার ২

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।  আসামিরা হলেন, জবি ছাত্রলীগের কর্মী তরিকুল ইসলাম রিমন ওরফে ছোট তরিকুল, কামরুল ইসলাম, বিদ্রোহী গ্রুপের ছাত্রলীগ নেতা হাসান আহমেদ খান ও অপরজন ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি আশরাফুল ইসলাম টিটন ।

সোমবার উল্লেখিত চার ছাত্রলীগ নেতা ছাড়াও অন্তত আরো ১০০ থেকে ১২০জনকে অজ্ঞাতনামা রেখে মামলাটি করা হয়েছে। কোতয়ালী থানার উপ পরিদর্ষক খালিদ শেখ বাদী হয়ে মামলাটি করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মশিউর রহমান পিপিএম সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চত করেছেন। এদিকে , মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ক্যাম্পাসে অভিজান চালিয়ে অস্ত্রসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জবি বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাঈম আল অদম্য, রসায়ন বিভাগের ১৩তম ব্যাচের আবু সায়েম । এ সময় হাতুড়ি, লোহার রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ সতর্ক করে ছেড়ে দেওয়া হলো সালমান মুক্তাদিরকে

এ বিষয়ে লালবাগ বিভাগের ডিসি ইব্রাহীম খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা না বলে পুলিশ ক্যাম্পাসে যায় না। তারপরও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা নিয়েছি আমরা।’

ইত্তেফাক/নূহু