অপরাধ দমনে ভারতের পাশে ইসরায়েল

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০:৪৭

ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলো রবিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, ২৬/১১ হামলার অপরাধীদের দমন করতে ভারতের পাশে আছে ইসরায়েল।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে জানায়, নাওর গিলো বলেন, অপরাধ দমনে ইসরায়েল শতভাগ ভারতের পাশে আছে। ইহুদি হওয়ায় ইসরায়েলের মানুষও এই হামলার শিকার হয়েছিল। অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে ভারতের পাশেই আছি

তিনি আরও বলেন, এই হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে আমি বিশ্বাস করি। এই হামলায় হতাহতদের পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইতে ওই ভয়ংকর হামলা চালায় লস্কর-ই-তাইয়েবার জঙ্গিরা। এই পৈশাচিক হামলা আসলে পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর পরিকল্পনারই ফসল। ওই হৃদয়বিদারক হামলায় নিহত হন ১৭৫ জন এবং মারাত্মকভাবে আহত হন ৩০০ জন নিরীহ মানব সন্তান। নিহতদের মধ্যে ভারতীয় ছাড়াও ছিলেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকও। অনেককে গুলি করা হলেও বেশ কজনকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল।

ইত্তেফাক/আইএইচ/এএইচপি