৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২০:০০

এক হাজার ৭১০ জনকে নিয়োগ দিতে ৪৪তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ সাংবাদিকদের বলেন, পিএসসি’র সভায় ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে। এর পরই আমরা এটি ওয়েবসাইটে প্রকাশ করেছি।

আগ্রহীরা ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ২৭ মে।  

ইত্তেফাক/এসআই