বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ‘ নিউক্লিয়ার ডে-২০২১’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
উদ্বোধনের পর প্রকল্প এলাকায় র্যালি বের হয়। র্যালি শেষে প্রকল্পের কার্যক্রমের উপর ভিডিও চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সানোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী হেসেন, নিউক্লিয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি সেলের সমন্বয়কারী বিগ্রেডিয়ার ইউসুফ, রূপপুর প্রকল্পের রাশিয়ান পার্টের প্রকল্প পরিচালক আলেক্সি ডেইরী, প্রকল্পের অর্থ বিভাগের প্রধান অলোক চক্রবর্তি, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, উপজেলা নির্বাহী অফিসার ইমরুল কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।
