সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন ও ছবি বিকৃতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার সূত্রাপুর থানায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওমর ফারুক শিবলু এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী শাহ বাদি হয়ে এ দুটি মামলা দায়ের করেন।
মামলা দুটির এজাহারে বলা হয়, গত ২৫ নভেম্বর থেকে ফেসবুকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে থেকে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও তার সমর্থকদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।

দেশের মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী