শুরু থেকেই দীপিকা পাডুকোন ও রণবীর সিং অভিনীত ‘৮৩’ সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে রয়েছে। সিনেপ্রেমী থেকে শুরু ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছে সিনেমাটি পর্দায় দেখার। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম ট্রেলার। আর এতেই দর্শক প্রশংসায় পঞ্চমুখ দীপিকা-রণবীর।
একজন লিখেছেন, ‘অসাধারণ! আমি তো এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম যে রণবীর কপিল দেব নন! দীপিকাও চমকে দিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘৮৩’র ট্রেলারটি দেখলাম। দারুণ অভিনয় করেছে দীপিকা-রণবীর। ট্রেলার দেখে চোখের জল ধরে রাখতে পারিনি!’ অন্যজন লিখেছেন, ‘মনে হচ্ছে রণবীর নয়, কপিল দেব বলছেন!—এমন অসংখ্য বার্তায় গেছে তাদের টুইটার।
কবির খান পরিচালিত এই সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর হিন্দি, তালিম, তেলেগু, মালায়লামসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে। সিনেমাটিতে ১৯৮৩ সালে ওয়েস্টইন্ডিসকে হারিয়ে ভারতীয় ক্রিকেট দলে বিশ্বকাপ জয়কে তুলে ধরা হবে। সেই দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং।
দীপিকা বলেন, ‘ভক্তদের প্রশংসায় অন্যরকম অনুভূতি কাজ করছে। পরিশ্রম সার্থক হয়েছে। আশা করছি, সিনেমাটি মুক্তির পরও তাদের ভালোবাসায় সিক্ত হবো।’

বিরাট কোহলির বিরুদ্ধে আনুশকার অভিযোগ!
ভিক্যাট বিয়ের প্রধান শত্রু এখন ‘ওমিক্রন’!