চিত্রনায়িকা পরীমণির করা ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।
আজ বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমণি আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্রের ওপর নারাজি দেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এসব তথ্য জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ হোসেন ঢালী বলেন, মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসি ফুটেজের কয়েকজন সাক্ষীর বক্তব্য তদন্তে উঠে আসেনি। তাই বাদী অভিযোগপত্রে ক্ষুব্দ হয়ে নারাজির আবেদন করেছেন।
