সেলিম খানকে সংবর্ধনা দিলো পরিচালক সমিতি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬:৫৪

চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও ভয়েস টিভির কর্ণধার মো. সেলিম খানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ৩০ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে জহির রায়হান কালারল্যাব অডিটোরিয়ামে এ বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মো. সেলিম খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিচালকবৃন্দ। অভিনন্দন পত্র পাঠ করেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য জাকির হোসেন রাজু।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতি মহাসচিব শাহীন সুমন, প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেন, পরিচালক ছটকু আহমেদ, সাবেক সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরন, বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল, এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, চলচ্চিত্র পরিচালক দেওয়ান নজরুলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক অপূর্ব রায়, বুলবুল বিশ্বাস, চিত্রনায়ক কায়েস আরজু, আলেকজান্ডার বো, চিত্রনায়িকা কেয়া, জয় চৌধুরীসহ আরও অনেকেই।

ইত্তেফাক/বিএএফ