১০ শিল্পীর কণ্ঠে ‘লাল সবুজের ফেরিওয়ালা’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২০:৩৩

মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রোটিউন থেকে থেকে প্রকাশ পেয়েছে বিশেষ একটি দেশের গান। ‘লাল সবুজের ফেরিওয়ালা’ শিরোনামের গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা এবং সুর ও সংগীতায়োজন করেছেন শোভন রায়। গানটিতে কণ্ঠ দিয়েছে ১০ জন শিল্পী।

তারা হলেন বেলাল খান, লুত্ফর হাসান, পূজা, তাসনিম আনিকা, অবন্তী সিঁথি, মাহতিম সাকিব, মাহাদী সুলতান, তাসমি, ঈষিকা ও শোভন রায়।

এরইমধ্যে সোনারগাঁয়ের পানাম নগরীতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে প্রোটিউন ভিডিও টিমের পরিচালনায়। গানটি গতকাল প্রোটিউনের নিজেস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ