শুরু হচ্ছে হাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি

আপডেট : ১১ মার্চ ২০২২, ২০:২১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, হাবিপ্রবির ৮টি অনুষদের মোট ২৩টি ডিগ্রিতে ভর্তির জন্য ১ হাজার ৬৮৫ টি আসনের বিপরীতে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এক্ষেত্রে বিভাগ প্রতি ৬০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আগামী ৫ ডিসেম্বর সকাল দশটা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিটে পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসি উভয়টিতে জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসির প্রত্যেকটিতে জিপিএ ৩.২৫ করে মোট ৭.০০ থাকতে হবে। পাশাপাশি জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩৫ মার্ক পেতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/এএএম