গায়ের রং গাঢ় নীল। ছবিতে দেখতে ভাল লাগলেও আদতে এই কাঁকড়াবিছে খুবই ভয়ানক। কিউবায় পাওয়া যায় এই প্রজাতির বিছে। দেখতে যেমন সুন্দর, এই বিছের বিষও মহামূল্যবান।
দাবি করা হয়, এই বিছের এক লিটার বিষের দাম প্রায় ৮৫ কোটি টাকা। যা থাইল্যান্ডের শঙ্খচূড়ের বিষের তুলনায় দ্বিগুণের বেশি। শঙ্খচূড়ের এক লিটার বিষের দাম ৩৪ কোটি টাকা। এ কারণেই নীল বিছের বিষকে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিষ বলা হয়। আনন্দবাজার পত্রিকা
এই বিছের বিষ থেকে ভিডাটক্স নামের একটি ওষুধ বানানো হয় যা কিউবায় ক্যানসারের চিকিৎসায় ব্যবহার হয়। এতে পঞ্চাশেরও বেশি যৌগ পাওয়া যায়। যার মধ্যে খুব কম এখন পর্যন্ত চিহ্নিত করা গেছে। এই বিষের গুণ প্রকাশ্যে আসতেই চাহিদা বেড়েছে হু হু করে। এটি দিয়ে আরও দুরারোগ্য ব্যধির ওষুধ বানানো যায় কিনা তা নিয়ে গবেষণা চলছে।
ইসরাইলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেরল গুরেভিজের মতে, এই বিছের বিষে এমন কিছু যৌগ আছে যেগুলো প্রাণঘাতী রোগের চিকিৎসায় কাজে লাগতে পারে। শুধু তাই নয়, অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসাতেও এই বিষ কাজে লাগে বলে দাবি ফ্রেড হাচিনসন ক্যানসার রিসার্চ সেন্টারের।

ওমিক্রন: আতঙ্কিত নয়, সতর্ক হোন