চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকূণ্ড পৌরসভার শেখপাড়া ইউটার্নে এ ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহতের নাম মো. ইকবাল (৩৮)। সে ডাকবাংলো রোডের বাসিন্দা এবং উত্তরা মোটরর্সের বিপণন কর্মকর্তা।
জানা যায়, ইকবাল তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। শেখপাড়া ইউটার্নে পৌঁছালে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
উপপরিদর্শক মো. আব্দুল্লাহ বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
