ইউপি নির্বাচন: ঢাকা-ময়মনসিংহ বিভাগে নৌকা পেলেন যারা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০১:৪৪

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৪ ডিসেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/এএএম