ভারতীয় ব্যবসায়ীকে বিয়ে করলেন ‘সন্ত্রাসী বন্ধু’র নায়িকা তামান্না

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৩১

সুইডেনে বসে বিয়ের খবর জানালেন জনপ্রিয় চিত্রনায়িকা তামান্না হাসিন হুদা। গত ২৬ নভেম্বর তাদের বিয়ে হয়। বর ভারতের গুজরাটি বংশোদ্ভূত সুইডিশ ব্যবসায়ী মোহাম্মদ দাহইয়া। এটি তামান্নার দ্বিতীয় বিয়ে।

জানা যায়, দেশটির রাজধানী স্টকহোমে তারা বসবাস করছেন তামান্না। মোহাম্মদ দাইয়ার জন্ম ভারতের গুজরাটে। গত ২৬ নভেম্বর মুসলিম রীতিতে তাদের বিয়ে হয়।

শনিবার সুইডেনের স্টকহোম থেকে বিয়ের খবর নিশ্চিত করে তামান্না বলেন, নতুন জীবন, নতুন পরিকল্পনা; একেবারে অন্য রকম একটা অনুভূতি। পরিবারের সবার পছন্দের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, এটাই বেশি ভালো লাগছে।

তামান্না হাসিন হুদা ও মোহাম্মদ দাহইয়া। ছবি: সংগৃহীত

শৈশব থেকেই পরিবারের সঙ্গে সুইডেনে থাকেন। সেখানেই পড়ালেখা করেছেন। ক্লাস এইটে পড়ার সময় ১৯৯৫ সালে দেশে বেড়াতে এসে আফজাল হোসেনের নির্মাণে স্টারশিপ কনডেন্সড মিল্কের মডেল হন। এরপর ‘ত্যাজ্যপুত্র’ ছবি দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন তামান্না। তবে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান শহিদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ ছবির মাধ্যমে। আলোচিত এ সিনেমার তামান্নার নায়ক ছিলেন রুবেল।

তামান্না অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে- ‘হৃদয়ে লেখা নাম’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘মুখোশধারী’। তাকে সবশেষ দেখা যায় ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পাগল তোর জন্য’ সিনেমায়।

ইত্তেফাক/বিএএফ