মরুর বুকে স্বামী সঙ্গে রোমান্টিক দৃশ্যে মাহি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫

স্বামীসহ ওমরাহ পালন করতে গেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারকে নিয়েই ওমরাহ করবেন বলে বিয়ের পরই জানিয়েছেন এই নায়িকা। বুধবার (২৪ নভেম্বর) মাহিয়া মাহি নিজেই ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি জানান। এবার মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে ধরা দিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

একই স্থানে নানা ভঙ্গিমায় তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। তাতে দেখা গেল, কালো বোরকায় আপাদমস্তক ঢেকে রেখেছেন নায়িকা। মুখটা কেবল উন্মুক্ত। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা।

মাহিয়া মাহি ও রাকিব সরকার। ছবি: সংগৃহীত

কখনো স্বামীকে জড়িয়ে ধরেছেন, কখনো হাঁটু গেঁড়ে বসে থাকা রাকিবের কপালে চুম্বন করছেন, আবার কখনো স্বামী তাকে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছেন। এমন রোম্যান্টিক ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তারা। ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ্‌।’ সঙ্গে জুড়ে দিয়েছেন চারটি লাভ ইমোজি।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর স্বামীকে নিয়ে রাজধানীতে নতুন একটি বাসায় উঠেছেন নায়িকা।

রাকিবের আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সংসার করেছিলেন মাহি। ২০১৬ সালে বিয়ে করেছিলেন তারা। চার বছর সংসার করার পর গত মে মাসে ডিভোর্সের ঘোষণা দেন তিনি।

ইত্তেফাক/বিএএফ