সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের জয়েন্ট ছিড়ে চার বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ট্রেনটি প্রায় ৩ ঘণ্টা মনতলা রেলস্টেশনে আটকা পড়ে।
সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট রেল পথের মাধবপুর উপজেলার মনতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়।
মনতলা স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি স্টেশনে পৌঁছতেই এর পেছনের জয়েন্ট ছিড়ে চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় ট্রেনটি প্রায় ৩ ঘণ্টা আটকা পড়ে। এ ঘটনায় পর যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌঁছেন।
ট্রেনটির যাত্রী আফজাল জানান, বিকট শব্দে বগির জয়েন্ট খুলে গেলে যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। প্রায় ৩ ঘণ্টা পর আখাউড়া থেকে একটি ইঞ্জিন এনে পেছন দিকের বগির জয়েন্ট সংযোগ দিলে সন্ধ্যা সাতটার দিকে ট্রেনটি মনতলা থেকে ঢাকার দিকে যাত্রা করে।

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার চার আসামি রিমান্ডে