স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের স্বাস্থ্যখাত এই মহামারিকে যেভাবে মোকাবেলা করেছে তাকে পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে বিশ্বের শক্তিধর দেশগুলি করোনা মোকাবেলা করতে এখনো হিমশিম খাচ্ছে সেসময় বাংলাদেশ করোনাকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিরাট ভূমিকা রেখে চলেছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের গ্যালারি-১ এ ঢাকা মেডিকেল কলেজ ও Perelman School of Medicine University of Pennsylvania, USA কর্তৃক আয়োজিত “Inauguration of the Certification Program in Emergency Medicine-CPEM” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, পৃথিবীর অন্যতম একটি মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। নতুন করে এই হাসপাতালে ৫০০০ আধুনিক শয্যা করা হচ্ছে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এখানে অত্যাধুনিক এমার্জেন্সি ওয়ার্ড চালু করাসহ উন্নত পরীক্ষা ব্যবস্থাসহ সকল ধরণের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হাসানসহ উপস্থিত অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এনঅ
