তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) তার দফতরে পদত্যাগপত্র জমা দেন মুরাদ হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে কথা উল্লেখ করা হয়।

মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ