ভারতের চিফ অব ডিফেন্স স্টাফকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫:৫৮

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারের আরোহী সামরিক কর্মকর্তারা হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। এতে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হলেও সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াতের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনাস্থল থেকে কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

ইত্তেফাক/টিআর